০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হবে

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ১০-০৮-২০২৬
সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হবে
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় উল্লেখ করা হয়, অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্ত শেষ হলে তাদের পরিবাবের সম্মতি অনুসারে মরদেহ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। রোববার সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ