০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

​মেসির বাড়ির ফটকে বাংলাদেশের পতাকা

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ১৯-০৯-২০২৬
​মেসির বাড়ির ফটকে বাংলাদেশের পতাকা
লিওনেল মেসির প্রতি বাঙালি ভক্তদের আবেগ নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবার সেই আবেগ স্থান পেল তার বাড়ির ফটকে। আর্জেন্টিনার রোজারিওর লা বাহাদা এলাকায় মেসির শৈশবের বাড়ির গেইটে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা। মেসিকে ঘিরে পাড়াটিতে আয়োজিত এক শিল্প উৎসবের অংশ হিসেবে বাড়িটিতে আর্জেন্টিনার পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকাও দেখা গেছে।

মেসির শৈশবের স্মৃতিবিজড়িত এই এলাকাটি এখন যেন পরিণত হয়েছে এক খোলা আকাশের জাদুঘরে। ১৬ থেকে ২০ সেপ্টেম্বর চলা দ্বিতীয় মিউরালিজম ও পাবলিক আর্ট গ্যাদারিংয়ে ৩০ জনের বেশি শিল্পী ও স্থানীয় বাসিন্দা অংশ নিচ্ছেন। দেয়ালে আঁকা হচ্ছে বিশ্বকাপ হাতে মেসি, অ্যাঞ্জেল দি মারিয়ার সঙ্গে তার আলিঙ্গনসহ নানা স্মরণীয় মুহূর্ত।

‘দ্য ফিউচার ইজ অ্যাট স্টেক, দ্য নেইবারহুড পেইন্টস ইটস মার্ক’ স্লোগানে আয়োজিত উৎসবে পুরোনো দেয়ালচিত্র সংস্কারের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন ম্যুরালও।

একটি দেয়ালচিত্রে উঠে এসেছে মেসির শৈশবের সেই দোকান, যেখান থেকে ছোটবেলায় তিনি চুইংগাম কিনতেন। মেসির মা ও দাদির ভূমিকাও তুলে ধরা হয়েছে কয়েকটি ম্যুরালে।

আয়োজক ও মেসির বন্ধু ওয়াল্টার বারেরা বলেন, লা বাহাদার মানুষের কাছে মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি এই পাড়ারই একজন। তাই তার ক্যারিয়ার ও শৈশবের স্মৃতিকে ঘিরে এই আয়োজন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ