১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

‘চলুন ফ্রান্সে যাই, বিপ্লবে যোগ দিই’: সহিংস বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ঠাট্টা

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ১৮-১০-২০২৬
‘চলুন ফ্রান্সে যাই, বিপ্লবে যোগ দিই’: সহিংস বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ঠাট্টা
ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভ ও বিশৃঙ্খলা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে দেশটিতে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চলমান এই পরিস্থিতি তুলে ধরে তিনি মন্তব্য করেন, ফ্রান্সকে দেখে মনে হয় এটি যেন ‘বিপ্লব’-এর একটি স্বাভাবিক গন্তব্য।
পরিস্থিতি নিয়ে ঠাট্টা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘চলুন ফ্রান্সে যাই? চমৎকার একটি জায়গা। কোনও দাঙ্গা নেই, কোনও বিপ্লব নেই। আপনারা জানেন, ফ্রান্স বিপ্লবের জন্য এতটাই দারুণ জায়গা বলে মনে হয়- যা অবিশ্বাস্য। চলুন ফ্রান্সে যাই এবং বিপ্লবে যোগ দিই’।
ফরাসি সাধারণ মানুষ যখন রবিবার সকালে ঘুম থেকে উঠে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাস্তাঘাট দেখতে পান, ঠিক তখনই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উত্তরসূরি নির্বাচনের আর মাত্র ছয় মাস বাকি থাকতে এই সহিংস রূপ দেখা দিল। এর আগে দেশটিতে কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ চলছিলো, যা পরবর্তীতে এই ব্যাপক সহিংসতায় রূপ নেয়। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ