২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে হস্তান্তর বিষয়ে এবারও আগ্রহ প্রকাশ করেনি ভারত

আপলোড সময় : ১৮-১১-২০২৫
শেখ হাসিনাকে হস্তান্তর বিষয়ে এবারও আগ্রহ প্রকাশ করেনি ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরে এবারও আগ্রহ প্রকাশ করেনি ভারত। সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন ইঙ্গিত পাওয়া যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।


বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বিচার ব্যবস্থার রায় তাদের বিবেচনায় রয়েছে এবং দেশটির জনগণের সর্বোত্তম স্বার্থরক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ।


ভারতে আশ্রয়গ্রহণকারী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশের তরফ থেকে তাদের প্রত্যর্পণের দাবির বিষয়ে কোনও সরাসরি জবাব ছিল না ওই বিবৃতিতে। সেখানে বলা হয়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবো।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ