‘বেহেশতে দেখা হবে’, ভূমিকম্পে নিহত রাফির মা
‘বেহেশতে দেখা হবে’ এমন দোয়া করে পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পের সময় মাথায় ইট পড়ে নিহত মেডিকেল শিক্ষার্থী ছেলে রাফিউল ইসলাম রাফিকে (২৩) চির বিদায় জানালেন আহত মা নুসরাত জাহান নিপা।
শনিবার (২২ নভেম্বর) বাদ আসর রাফিকে বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান-ই গোরস্থানে দাদা ও চাচার কবরের পাশে রাফিকে দাফন করা হয়েছে। এর আগে বাদ জোহর শহরের সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
রাফির মামা ও সহপাঠী নাহিয়ান ইসলাম অন্তর জানান, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে রাফিউল ইসলাম রাফির লাশ বগুড়া শহরের সুত্রাপুরের বাড়িতে আনা হয়। পৃথক অ্যাম্বুলেন্সে মা নিপাকে এনে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। বাদ জোহর বগুড়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে রাফির দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহপাঠী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
কমেন্ট বক্স