২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আ.লীগ মুখে গণতন্ত্রের কথা বলে দিনের ভোট রাতে করেছে: মঈন খান

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ২৩-১১-২০২৫
আ.লীগ মুখে গণতন্ত্রের কথা বলে দিনের ভোট রাতে করেছে: মঈন খান
পতিত আওয়ামী লীগ সরকার মুখে মুখে গণতন্ত্রের কথা বলে দিনের ভোট রাতে নিয়ে জোর করে ক্ষমতায় ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। 

তিনি বলেন, আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) এদেশের শিক্ষা অর্থনীতি ও সবকিছুতে ধ্বংস করে দিয়ে শত কোটি টাকা বিদেশে পাচার করেছে।

শনিবার (২২ নভেম্বর) বিকালে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে তিনি এসব কথা বলেন। 

স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ধানের শীষের নির্বাচনি প্রচারণামূলক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।  

তিনি বলেন, বিগত ১৫ বছর ভোট দিতে পারেন নাই- তাদের উদ্দেশে আমি বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ১৮ বছর বয়সি তরুণ থেকে প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন এবং দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করবেন। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ