২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

রাজধানীর কড়াইলে আগু‌নে পুড়েছে ১৫০০ ঘর, কারণ তদন্তে হচ্ছে কমিটি

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ২৬-১১-২০২৫
রাজধানীর  কড়াইলে আগু‌নে পুড়েছে ১৫০০ ঘর, কারণ তদন্তে হচ্ছে কমিটি
রাজধানীর কড়াইল বস্তিতে আগু‌নে ১৫০০ ঘর পু‌ড়ে গেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনও নিহত বা নিখোঁজের তথ্য পায়নি ফায়ার সার্ভিস। তবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছ সংস্থাটি। আগু‌নের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জান‌তে ৫ সদস্যের ক‌মি‌টি গঠন করা হ‌চ্ছে ব‌লেও জা‌নি‌য়ে‌ছে ফায়ার সার্ভিস।


আগুন নিয়ন্ত্রণে আসার পর মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রা‌তে সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।


তি‌নি ব‌লেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় আমা‌দের কাছে নিহত হওয়ার কোনও সংবাদ নেই। ত‌বে ছোটোখা‌টো আহত হতে পারেন কেউ কেউ।” ঘটনার তদ‌ন্তে ৫ সদস্যের ক‌মি‌টি করার কথা জানিয়েছেন তি‌নি।

ঘটনাস্থ‌লে ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছা‌নোর বিষ‌য়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, “যানজট অন্যতম কারণ। বিকালের দিকে যানজট বেশি ছিল। এজন্য তিন-চারটি স্টেশন থেকে ইউনিটগুলো মুভ করানো হয়। এখানে সরু রাস্তার কার‌ণে ফায়ার সার্ভিসের গাড়ি আসার পরও ঢুকতে পারেনি। এ কারণে দূর থেকে পাইপ টেনে কাজ করতে হয়েছে।”



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ