২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ৩২টি দেশ

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ০৫-১২-২০২৫
ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ৩২টি দেশ
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় দেশের সংখ্যা ৩০টির বেশি হতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোওম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ৩২টি দেশ থাকবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সুনির্দিষ্ট সংখ্যা বলব না। তবে এটি ৩০-এর বেশি এবং প্রেসিডেন্ট বিভিন্ন দেশের মূল্যায়ন চালিয়ে যাচ্ছেন।


গত জুনে প্রজ্ঞাপন জারি করে ১২টি দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং আরও সাতটি দেশের নাগরিকদের ওপর সীমিত বিধিনিষেধ আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হয়, “বিদেশি সন্ত্রাসী” ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে এই পদক্ষেপ প্রয়োজন। অভিবাসী, পর্যটক, শিক্ষার্থী এবং ব্যবসায়িক ভ্রমণকারীদের মতো নন-ইমিগ্র্যান্টদের ওপরও ওই নিষেধাজ্ঞা প্রযোজ্য।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ