২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ত্রিদেশীয় ‘জোট গঠনের’ যে উদ্যোগ নেওয়া হয়েছে: ইশহাক দার

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ০৬-১২-২০২৫
ত্রিদেশীয় ‘জোট গঠনের’ যে উদ্যোগ নেওয়া হয়েছে: ইশহাক দার
ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্ক বরাবরই উত্তেজনায় ভরপুর। কোনও দেশই কাউকে ছেড়ে কথা বলছে না। সে উত্তেজনায় এবার নতুন মোড়। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমিয়ে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা সাম্প্রতিক ত্রিপক্ষীয় সহযোগিতা ভবিষ্যতে আরও কিছু দেশকে যুক্ত করে সম্প্রসারিত করা যেতে পারে। 
 
গত বুধবার ইসলামাবাদ কনক্লেভ ফোরামে ইশহাক দার বলেন, ‘আমরা নিজেরা লাভবান হয়ে অন্যের ক্ষতি হওয়ার বিপক্ষে। আমরা সবসময় সংঘাতের বদলে সহযোগিতার ওপর জোর দিয়েছি। বাংলাদেশ-পাকিস্তান ও চীনকে নিয়ে ত্রিদেশীয় ‘জোট গঠনের’ যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিতে অন্য আরও দেশকে যুক্ত করে জোটের পরিধি বাড়ানো যেতে পারে।’ 

নতুন জোট গঠনের মাধ্যমে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মূলত সার্কের বিকল্প কোনও কিছু প্রতিষ্ঠার কথা বলেছেন। কারণ, ভারত-পাকিস্তানের উত্তেজনার কারণে সার্ক প্রায় অকার্যকর হয়ে আছে। 

গত জুনে চীন-পাকিস্তান এবং বাংলাদেশের কূটনীতিকরা একটি ত্রিপক্ষীয় বৈঠক করেন। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কথা বলেন তারা। ওই সময় বলা হয় এই আলোচনা ‘তৃতীয় কোনও দেশকে উদ্দেশ্য’ করে নয়। 

ইশহাক দার এমন সময় এ কথা বললেন যখন আঞ্চলিক উত্তেজনা চলছে। যার মধ্যে ভারত-পাকিস্তানের কয়েক যুগের শত্রুতাও রয়েছে। এ দুই দেশ গত মে মাসেই চারদিনের যুদ্ধে জড়িয়েছিল। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ