২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

এনসিপিসহ তিন দলের নতুন রাজনৈতিক জোটের ঘোষণা

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১২-২০২৫
এনসিপিসহ তিন দলের নতুন রাজনৈতিক জোটের ঘোষণা
জুলাই অভ্যুত্থানের অঙ্গীকারকে সামনে রেখে এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে।


রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নতুন জোটের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ