২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

খালেদা জিয়ার অসুস্থতায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন শেখ হাসিনা

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ১০-১২-২০২৫
খালেদা জিয়ার অসুস্থতায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন শেখ হাসিনা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা ৫৬ মিনিটে ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, একটি ইমেইল সাক্ষাৎকারে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন শেখ হাসিনা। খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন, সেখানে নিরাপত্তা জোরদার প্রসঙ্গে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। দুই বছর পর মহামারির প্রেক্ষাপটে শর্তসাপেক্ষে তার সাজা স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয়। সে সময় তার পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার আবেদন জানানো হলেও সরকার সে অনুমতি দেননি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ