২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের শুনানি ৫ মার্চ

আপলোড সময় : ১১-১২-২০২৫
পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের শুনানি ৫ মার্চ
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামী ৫ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সেই হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর শুনানি অনুষ্ঠিত হবে।  অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সংসদ নির্বাচন ও গণভোট হতে পারে।

বুধবার (১১ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।


আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ