২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

প্যান্ট খুলে ধর্ম নিশ্চিত হয়ে পাশবিক নির্যাতন, বিহারে মুসলিম ব্যক্তির মৃত্যু

আপলোড সময় : ১৩-১২-২০২৫
প্যান্ট খুলে ধর্ম নিশ্চিত হয়ে পাশবিক নির্যাতন, বিহারে মুসলিম ব্যক্তির মৃত্যু
 
বিহারের নাওয়াদায় ৪০ বছর বয়সী মোহাম্মদ আথার হুসেনের গত শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত ৫ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদী জনতার আক্রমণে তিনি গুরুতর আহত হয়েছিলেন। জানা গেছে, তাঁর ধর্মীয় পরিচয়ের কারণেই তাঁকে টার্গেট করা হয়।
 
 
মৃত্যুর আগে আথার সেই আক্রমণের ভয়াবহতা বর্ণনা করেছিলেন। তিনি বলেন, ৪ থেকে ৫ জন লোক তাঁকে জোর করে থামিয়ে পকেট চেক করে, একটি ঘরে টেনে নিয়ে যায় এবং তাঁর ধর্মীয় পরিচয় প্রকাশ করতে বাধ্য করে। তারা তাঁকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটায়, আঙুল ভেঙে দেয়, বুকের ওপর উঠে তাঁকে মাড়িয়ে দেয়। এমনকি পুড়িয়ে মারার চেষ্টায় তাঁর শরীরে পেট্রল ঢেলে দেয়।
 
 
 
তিনি আরও বলেন, আক্রমণকারীরা প্লাস ব্যবহার করে তাঁর পা, আঙুল এবং কান থেঁতলে দেয় এবং ইট দিয়েও আঘাত করে।
 
 
 
একটি ভিডিওতে আথার বলেন, "পাঁচজন লোক আমাকে থামিয়ে পকেট চেক করতে শুরু করে, একটি ঘরে নিয়ে গিয়ে আমাকে তালাবদ্ধ করে দেয়, আমি মুসলিম কি না তা নিশ্চিত করার জন্য আমার প্যান্ট খুলতে বলে এবং আমাকে মারধর করে ও চামড়া পুড়িয়ে দেয়।"



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ