২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১২৩ মার্কিন বন্দিকে মুক্তি দিল বেলারুশ

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ১৪-১২-২০২৫
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১২৩ মার্কিন বন্দিকে মুক্তি দিল বেলারুশ
বেলারুশের ওপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর দেশটি ১২৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দেশটির নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আলেস বিলিয়াটস্কি ও বিরোধীদলীয় শীর্ষ নেতা মারিয়া কালেসনিকভাও রয়েছেন।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেলারুশবিষয়ক বিশেষ দূত জন কোয়েলের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বৈঠকের পর শনিবার ওই কারাবন্দীদের মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে, গত মাসে বেলারুশবিষয়ক বিশেষ দূত হিসেবে জন কোয়েলকে নিয়োগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশে এক হাজারের বেশি রাজনৈতিক বন্দীর মুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব কোয়েলকে দেন মার্কিন এই প্রেসিডেন্ট।


ইউরোপে ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ। বিশ্বে সার তৈরির গুরুত্বপূর্ণ উপাদান পটাশের অন্যতম বৃহৎ উৎপাদকও দেশটি। বেলারুশের পটাশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ