বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যুক্তরাজ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সর্বশেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। দেশে ফেরার আগে শেষবারের মতো আনুষ্টানিকভাবে লন্ডনের মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি।
যুক্তরাজ্য বিএনপির সহ দফতর সম্পাদক সেলিম আহমদ রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে জানান, যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে এ অনুষ্টানের আয়োজন করা হয়েছে।