২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

এনসিপির নেত্রী জান্নাতারা রুমীর ময়নাতদন্ত সম্পন্ন, পরিবারে কাছে হস্তান্তর

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ১৯-১২-২০২৫
এনসিপির নেত্রী জান্নাতারা রুমীর ময়নাতদন্ত সম্পন্ন, পরিবারে কাছে হস্তান্তর
রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার হওয়া এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর (৩০) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রুমী এনসিপির ধানমন্ডি থানা (ঢাকা মহানগর দক্ষিণ) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
 
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. আইসা পারভিন।
 
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, ময়নাতদন্ত সম্পন্নের পর আমরা তার চাচাতো ভাই মেহেদী হাসানের কাছে জান্নতারা রুমীর মরদেহ হস্তান্তর করি।
 
নিহত জান্নাতারা রুমীর চাচাতো ভাই মো. মেহেদী হাসান জানান, ঢাকা মেডিকেল কলেজের মর্গে আমার চাচাতো বোন রুমীর ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে তার মরদেহ আমাদের কাছে হস্তান্তর করে পুলিশ। আমরা তার মরদেহ নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিপুর গ্রামে নিয়ে যাচ্ছি। ওখানেই তার দাফন হবে। তিনি মো. জাকির হোসেনের মেয়ে। বর্তমানে হাজারীবাগের জিগাতলা এলাকার ২৫/৭১ নম্বর বাসায় ভাড়া থাকতেন। নিহত রুমী গণস্বাস্থ্য থেকে নার্সিং পাস করেছিলেন। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
 
এর আগে, সকালে এমসিপির নারী নেত্রী জান্নাতারা রুমীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ