২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রঙবাজার-এর ফার্স্ট লুক প্রকাশ্যে

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ১৯-১২-২০২৫
রঙবাজার-এর ফার্স্ট লুক প্রকাশ্যে
প্রকাশ্যে এল নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা রঙবাজার এর ফার্স্ট লুক। সম্প্রতি নির্মাতা তার ফেসবুক পেজে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করার মাধ্যমে এই আনুষ্ঠানিক ঘোষণা দেন। নির্মাতা গণমাধ্যমে জানিয়েছেন সিনেমাটি মুক্তির প্রাথমিক প্রস্তুতি হিসেবে এই ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে এর টিজার।
 
গল্পপটে, দৌলতদিয়া যৌনপল্লির একটি উচ্ছেদ অভিযান এবং সেখানকার বাসিন্দাদের জীবনের গল্প ঘিরে নির্মিত হয়েছে ‘রঙবাজার’। সিনেমার বড় একটি অংশের শুটিং হয়েছে সরাসরি দৌলতদিয়াতেই।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ