২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নতুন অফিসের কার্যক্রম চালু ১ জানুয়ারী

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার পার্টি ২২ ফেব্রুয়ারি সানাই রেস্টুরেন্টে

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২২-১২-২০২৫
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার পার্টি ২২ ফেব্রুয়ারি সানাই রেস্টুরেন্টে গত ২১ ডিসেম্বর নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা জ্যাকসন হাইটস্থ সানাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
গত ২১ ডিসেম্বর নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা জ্যাকসন হাইটস্থ সানাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রেসিডেন্ট মনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভাটি সংনচালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কোষাধ্যক্ষ রশিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহাথীর খান ফারুকী ও অফিস সম্পাদক মুস্তাফিজুর রহমান। 
 
সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এর মধ্যে ১ জানুয়ারি থেকে প্রেসক্লাবের নতুন অফিস এর কার্যক্রম শুরু করা,আগামী ২২ ফেব্রুয়ারি সানাই রেস্টুরেন্টে ইফতার মাহফিল এর আয়োজন করা, ম্যাগাজিন প্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া,ক্লাবের নতুন ফোন ও নাম্বার ক্রয়,ফেসবুক ও ওয়েবসাইট এর আপডেট এবং নতুন কমিটির গ্রুপ হোয়াটসএপ তৈরী করা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ