২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কড়াইলবাসীর উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ২০-০১-২০২৬
কড়াইলবাসীর উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের
কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। আমরা সকলে মিলে এই এলাকার উন্নয়ন করবো। জোর করে আপনাদের কাছ থেকে কেউ কিছু নিতে পারবে না। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান। স্বাধীনতা-পরবর্তী সময়ে যে বাড়িতে বড় হয়েছি, স্বৈরাচারী সরকার কীভাবে সেটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। আমি এখন আপনাদের সন্তান। আমি আপনাদের পাশে থাকবো, এই এলাকার মানুষের পাশে থাকবো।

কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যার জন্য আজকের দোয়া মাহফিল, তিনি যখন বেঁচে ছিলেন, মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন আজীবন। আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

মানুষের কল্যাণে আগামী দিনে যেসব কাজ করতে চান সে বিষয়ে তিনি বলেন, মা-বোনেরা যেন সচ্ছলভাবে জীবন চালাতে পারেন, সেজন্য আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ