২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নেইমারের মাঠে ফেরার সম্ভাব্য তারিখ জানিয়েছে সান্তোস

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ২৩-০১-২০২৬
নেইমারের মাঠে ফেরার সম্ভাব্য তারিখ জানিয়েছে সান্তোস
হাঁটুর অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মাঠে ফেরার পথে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত ২২ ডিসেম্বর হাঁটুর আর্থ্রোস্কোপি সার্জারির প্রায় এক মাস পর তার প্রত্যাবর্তনের সম্ভাব্য সময় নিয়ে আশাবাদী সান্তোস শিবির। ক্লাব সূত্র ও স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট-এর প্রতিবেদনে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৪ ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে ম্যাচে সান্তোসের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে।

এর আগে ক্যাম্পেওনাতো পাউলিস্তায় করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ক্লাবের মেডিক্যাল টিমের পরামর্শে তার প্রত্যাবর্তন কিছুটা পিছিয়ে দেওয়া হয়।

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে চলতি মৌসুমে ব্রাজিলিয়ান ফুটবলের সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে রাজ্য লিগ ক্যাম্পেওনাতো পাউলিস্তার পাশাপাশি একই সময়ে ব্রাজিলিয়ান সিরি আ-তেও ব্যস্ত থাকতে হবে সান্তোসকে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ