২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পররাষ্ট্র নীতি হবে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’: শামা ওবায়েদ

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ২০-০২-২০২৬
পররাষ্ট্র নীতি হবে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয় নীতির আধুনিক রূপ। কোনো একক শক্তির ওপর নির্ভর না করে বহুমুখী কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হবে। এতে দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।
 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরর নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
 
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম নিজ এলাকায় আগমন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি হবে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং সব দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা। কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার পথ থেকে সরে এসে ভারসাম্যপূর্ণ ও স্বাধীন কূটনীতি পরিচালনা করা হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ