২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ কিন্তু আমার পছন্দ নারী

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ২০-০২-২০২৬
প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ কিন্তু আমার পছন্দ নারী
গাজা পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ড অব পিস’ গঠন করছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে কথিত এই শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী পর্বে ট্রাম্প নিজের প্রসংসা, অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করা ও হুমকি দেওয়ার নিজের রীতি অনুসরণ করেননি, বরং তিনি উপস্থিত বিশ্বনেতাদের ব্যাপক গুণগান গেয়েছেন।

ধারণা করা হচ্ছিল, ট্রাম্পের বক্তব্য সম্ভবত বেশ দীর্ঘ হবে, কারণ তিনি মূলত পূর্বনির্ধারিত পাণ্ডুলিপির বাইরে গিয়ে তার দ্বিতীয় মেয়াদের প্রথম বছরের সাফল্য নিয়ে আলোচনা করছেন। কিন্তু তিনি তা না করে একে একে ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী সভায় উপস্থিত বিশ্বনেতাদের স্বাগত জানান। তাদের ধনসম্পদের প্রশংসা করেন এবং তাদের ক্ষমতা ও সৌন্দর্য্যের তারিফ করেন।

ক্রমানুসারে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিবাদন জানিয়ে ট্রাম্প তাকে একজন ‘তরুণ ও সুদর্শন ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ