রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ , আপডেট সময় : ০৯-০৮-২০২৬
রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে থেকে দলটি মনোনয়নপত্র সংগ্রহ করে। জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি একটি এবং আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

গত বৃহস্পতিবার (০৬ আগস্ট) সচিব আখতার আহমেদ ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট ১০ টা থেকে ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণের তারিখ ও সময় ভোটগ্রহণ ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা, সংসদ অধিবেশন কক্ষে।  ইতোমধ্যে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। এতে ২৪৯ জন ভোটার রয়েছে। এর আগে গত ২৪ জুলাই অসুস্থতা দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন।

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :