শিল্পকলায় ভাওয়াইয়া একাডেমির সাধারণ সভা ও ভাওয়াইয়া সন্ধ্যা

​পরিচর্যার অভাবে হারিয়ে যাচ্ছে ভাওয়াইয়া: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

আপলোড সময় : ১১-১০-২০২৬ , আপডেট সময় : ১১-১০-২০২৬
যথাযথ পরিচর্যার অভাবে বাংলাদেশ থেকে ভাওয়াইয়া গান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি। তিনি বলেন, উত্তরবঙ্গের এই লোকসংগীতের ঐতিহ্য রক্ষায় সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত "সাধারণ সভা ও ভাওয়াইয়া সন্ধ্যা" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজক ভাওয়াইয়া একাডেমি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, ঢাকা। মন্ত্রী একই সঙ্গে ভাওয়াইয়া একাডেমির প্রধান উপদেষ্টা।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম অংশে ছিল একাডেমির সাধারণ সভা। বক্তারা ভাওয়াইয়া গানের বর্তমান অবস্থা ও একাডেমির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সভা শেষে শুরু হয় ভাওয়াইয়া সন্ধ্যা। কি-বোর্ড, তবলা ও দোতারাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সংগতে শিল্পীরা একের পর এক ভাওয়াইয়া গান পরিবেশন করেন। গ্রামবাংলার জীবন, প্রেম ও বিরহের সেই চিরায়ত সুরে মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :