যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে হেনস্থার শিকার ইমন!

আপলোড সময় : ১৮-১০-২০২৬ , আপডেট সময় : ১৮-১০-২০২৬
বিদেশের মাটিতে হেনস্থা ও অপমানজনক পরিস্থিতির মুখে পড়লেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী ও তার দলের সদস্যরা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে আমেরিকান এয়ারলাইন্সের কর্মীদের কুরুচিকর আচরণের শিকার হন তারা।
ইমনের অভিযোগ, তাদের বিমানে উঠতে তো দেওয়াই হয়নি, উল্টো ধাক্কা মেরে গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে থাকা বাদ্যযন্ত্র নিয়েও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ গায়িকার।
সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা করেছেন ইমন। নিউ জার্সির উদ্দেশে রওনা দেবেন বলে তারা যথাসময়ে ডালাস এয়ারপোর্টেও পৌঁছেছিলেন।
কিন্তু আমেরিকান এয়ারলায়েন্সের ফ্লাইটে ওঠার সময়েই ঘটে বিপত্তি। কোনও সুনির্দিষ্ট বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তাদের বিমানে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ এই গায়িকার।
প্রতিবাদ করতে গেলে এয়ারলায়েন্সের কর্মীরা শিল্পীদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন এবং রীতিমতো ধাক্কা মেরে বিমানের বোর্ডিং গেট থেকে সরিয়েও দেওয়া হয় বলেও জানান ইমন। শুধু তাই নয়, শিল্পীদের বাদ্যযন্ত্র দেখে এয়ারলায়েন্স কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, ‘কোনও বাদ্যযন্ত্র ভেঙে গেলে তার দায়ভার বিমান সংস্থা নেবে না।’
আমেরিকান এয়ারলায়েন্সের এই অপমানজনক আচরণের কারণে নির্ধারিত ফ্লাইটটি মিস করেন ইমন চক্রবর্তী ও তার দলের সদস্যরা। এরপর বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তাদের পরবর্তী ফ্লাইট দুপুর ১২টায় রয়েছে। কিন্তু সেই বিমানেও তাদের উঠতে দেওয়া হবে কিনা, তা নিয়ে ভাবনা-চিন্তা করছে কর্তৃপক্ষ।
বিদেশের মাটিতে এভাবে ভারতীয় শিল্পীর সঙ্গে এমন আচরণ ও হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রবাসে এসে এমন অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েছেন গায়িকা। তাদের অসহায়তার কথা জানিয়ে সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের এই গায়িকা। 

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :