ভারতের সঙ্গে সম্পর্ক হবে প্রতিবেশীর মতো: সারজিস

আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৯:৪১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৯:৪১:০৯ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে প্রতিবেশীর মতো। সম্পর্ক তিক্ততার হবে কিনা তা ভারত কাজের মাধ্যমে নির্ধারণ করবে।

তিনি বলেছেন, ভারত যদি মনে করে বিগত ১৬ বছর যেভাবে আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে শুষে নিয়েছে, সেটা আবারও পাওয়া যাবে। সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর দিবে না।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ায় ব্যক্তিগত এবং পারিবারিক সফরে এসে তিনি  সাংবাদিকের এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বগুড়ায় আমি প্রথম এসেছি। বগুড়া নেমেই যা দেখেছি তাতে মনে হয়েছে ৬৪ জেলার মধ্যে নামের কারণেই বগুড়া জেলা ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে। বগুড়া নামের কারণেই ১৬ বছরে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি।

তিনি বলেন, বাংলাদেশে মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ। ভারতের কিছু মেরুদণ্ডহীন মিডিয়া সাম্প্রদায়িক প্রপাগান্ডা চালাচ্ছে। সাম্প্রদায়িক উসকানি দেওয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে।

বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ আলীর বাসায় সারসিজ আলম পারিবারিক সফরে আসেন। সঙ্গে তার বাবা- মা ছিলেন। সারজিস আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগেই বলেন, ব্যক্তিগত বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। যে বাড়িতে তিনি এসেছিলেন সেই বাড়ির মালিক মোহাম্মদ আলীও এ বিষয়ে মুখ খোলেননি।

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :