​চিকিৎসা সনদ ‘জালিয়াতি’ করে জামিন, কারাগারে আ’লীগ নেতা

আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০২:১০:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০২:১০:০৭ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীতে অটোরিকশার চালক জাফর হত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন বাচ্চু প্রকাশ ডাল বাচ্চুর বিরুদ্ধে চিকিৎসা সনদ জালিয়াতি করে জামিন পাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৩ জানুয়ারি) বিকেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ফেনী জেলা ও দায়রা জজ সিরাজুদ্দৌলা কুতুবী।

আদালত সূত্রে জানা যায়, জাফর হত্যা মামলার এজাহারনামীয় আসামি বাচ্চু উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। জামিন পেতে তিনি হত্যাকাণ্ডের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সনদ উচ্চ আদালতে জমা দেন। সোমবার ফেনী আদালতে হাজির হলে তার চিকিৎসা সনদটি জাল বলে অভিযোগ তোলেন বাদীপক্ষের আইনজীবী। পরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। একইসঙ্গে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, আসামি চিকিৎসা সনদ জালিয়াতি করে জামিন নিয়েছিলেন। ফেনী আদালতে হাজির হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বিষয়টি ফেনী পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :