​অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ৬০৭

আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৮:১৮:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৮:১৮:৫৯ অপরাহ্ন

সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য অপরাধ ও মামলায় ১ হাজার ১৬৮ জনসহ মোট ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে থেকে এ তথ্য জানানো হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের সময় দুটি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, ছয়টি দা/রামদা, ১৩টি চাকু/ছোরা, দুটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, দুটি বাটাল ও দুটি লাঠি জব্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :