তারেক রহমান ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন : মির্জা ফখরুল

আপলোড সময় : ১১-১২-২০২৫ , আপডেট সময় : ১১-১২-২০২৫
নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘খুব শিগগিরই’ দেশে ফেরার বার্তা দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এই বার্তা দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে যেহেতু সবই এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের নেতা ‘খুব শিগগিরই’ আমাদের মাঝে আসবেন।

তিনি বলেন, আমাদের নেতা যেদিন আমাদের মাঝে আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে… পারবেন তো। ইনশাআল্লাহ। আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :