স্ক্রিপ্ট জেনে তারপরই সিদ্ধান্ত— ‘ট্রাইব্যুনাল’ প্রসঙ্গে মৌসুমী হামিদ

আপলোড সময় : ১২-১২-২০২৫ , আপডেট সময় : ১২-১২-২০২৫
সত্য ঘটনা অবলম্বনে আসছে নতুন চলচ্চিত্র ‘ট্রাইব্যুনাল’। নারী নির্যাতন, ন্যায়বিচারের লড়াই ও বিচারব্যবস্থার জটিল বাস্তবতা উঠে আসবে ছবিটিতে। ইতোমধ্যে প্রায় ৭৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। নির্মাতা রায়হান খান জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। সম্প্রতি এ নিয়ে একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হন মৌসুমী হামিদ। তিনি জানান, গল্প শুনেই তিনি কাজটি করতে রাজি হয়ে যান। একজন প্রত্যক্ষদর্শীর চরিত্রে অভিনয় করেছেন তিনি, যিনি ঘটনাস্থলের নির্মমতা খুব কাছ থেকে দেখেছেন। 

অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, “এই সিনেমায় যুক্ত হওয়ার বিষয়টি অনেক মজার ছিল। রায়হান (নির্মাতা) ভাইয়ের সাথে এই সিনেমার আর্টিস্টদের মধ্যে আমিই সবচেয়ে বেশি কাজ করেছি। মাঝে কিছুদিন যোগাযোগের বাইরে থাকলেও আমাদের কমিউনিকেশনে কোনো গ্যাপ ছিল না। অনেকদিন রায়হান ভাই এর সাথে কাজেও ছিলাম না, তাই আমারও অন্যরকম লাগছিল। কিন্তু আমি অত কাজ খুঁজি না; কম খুঁজি। আমি চাই, কাজ আমাকে খুঁজে নিক। ভালো গল্প, ভালো চরিত্র, এগুলোই আমাকে আকর্ষণ করে। ট্রাইব্যুনাল সিনেমা তেমনই একটি কাজ।”

অভিনেত্রী মৌসুমী হামিদ জানান, নির্মাতা (রায়হান ভাই) তাকে খুব সংক্ষেপে গল্পের কথা বলেছিলেন। যেহেতু রায়হান ভাইয়ের সঙ্গে তার কাজের পূর্ব অভিজ্ঞতা ভালো, তাই তিনি গল্প শুনেই বিশ্বাস করে কাজটিতে রাজি হয়ে যান।

তবে, অতীতে পরিচালকের ওপর বিশ্বাস রেখে কাজ করতে গিয়ে তাকে বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। বলেন, ‘আমার অনেক এক্সপেরিয়েন্স আছে। আমি হয়তো গল্প শুনে গেছি বিশ্বাস করে। ওরকম বিশ্বস্ত কেউ একজন ডিরেক্টর আমাকে হয়তো গল্প বলেছে একটা, কিন্তু আমি যখন সেটে গেছি, দেখি যে আসলে আমার ক্যারেক্টারের যে গুরুত্ব, আমাকে যে ইম্পর্টেন্স উনি বলেছে, সেটে যেয়ে দেখেছি যে আসলে এই ক্যারেক্টারটার অত ইম্পর্টেন্স নেই।’

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :