​খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ইতালিতে রোম মহানগর সেন্তসেল্লে শাখা বিএনপির দোয়া মাহফিল

আপলোড সময় : ১৫-১২-২০২৫ , আপডেট সময় : ১৫-১২-২০২৫
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: রোম মহানগর সেন্তসেল্লে শাখা বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সেন্তসেলে জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে ইতালি বিএনপি, রোম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মুজিবর রহমান শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল খান লিটন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয়। তাঁর দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা জাতির জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক সহ সভাপতি ও রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি, হুমায়ুন কবির, ইতালি বিএনপির সাবেক সহ সভাপতি মাসুম বিল্লাহ, সিরাজুল ইসলাম মৃধা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো: তৌহিদ কাদের, আবুল কালাম সায়মন, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, জুয়েল আহমেদ, ইতালি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ খোকন, রোম মহানগর সেন্তসেল্লে শাখা বিএনপির উপদেষ্টা ইসরাফিল বারী, সাবেক সিনিয়র সহ সভাপতি সুমন ইসলাম, কামাল হোসেন সহ জিয়ার আদর্শের সৈনিকেরা।

দোয়া মাহফিলে জাতির শান্তি, দেশের সার্বিক কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আশায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :