রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল তার দল

আপলোড সময় : ১৯-১২-২০২৫ , আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৪:৩৫:১২ পূর্বাহ্ন
বিগ ব্যাশ লিগে নিজের অভিষেকটা বল হাতে রাঙিয়েছিলেন রিশাদ হোসেন। সেই ম্যাচে জিতেছিল তার দলও। এবার মেলবোর্ন স্টার্সের বিপক্ষে রিশাদ ভালো বোলিং করলেও হেরেছে তার দল। থমাস রজার্সকে ফিরিয়ে মেলবোর্ন স্টার্সের উদ্বোধনী জুটি ভেঙেছিলেন রিশাদ হোসেন। নিজের দ্বিতীয় ওভারে বাংলাদেশের লেগ স্পিনার ফিরিয়েছিলেন জো ক্লার্ককেও। দুই ওভারে দুই উইকেট নিলেও তৃতীয় ওভারে খরুচে ছিলেন তিনি।
 
 
রিশাদের তৃতীয় ওভার থেকে আসে ১৯ রান। তিন ওভারে ২ উইকেট নিলেও ৩৩ রান খরচা করেছেন রিশাদ। তৃতীয় ওভারে বেশ কিছু রান দেওয়ায় তার কোটা আর পূরণ করেননি অধিনায়ক। তবে এদিন দলের একমাত্র সফল বোলার ছিলেন তিনি। 
 
 
 
দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামলে মেলবোর্নকে জয় এনে দিয়েছেন মার্কাস স্টইনিস ও ক্যাম্পবেল কেল্লাওয়ে। মেলবোর্নের কাছে ৮ উইকেট হেরেছে হোবার্ট হারিকেন্স। ১৫৯ রানের লক্ষ্য তাড়ায় ক্লার্ক ও রজার্সের ব্যাটে ভালো শুরু পায় মেলবোর্ন। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন রজার্স। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেই তাদের দুজনের ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রিশাদ। নিজের দ্বিতীয় ওভারে ক্লার্ককেও ফেরান রিশাদ। তবে এরপর আর কোনো উইকেট নিতে পারেনি রিশাদের দল। তাতে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে স্টার্সরা।

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :