খুলনার ৩৬টি আসনে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৪৬ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সবচেয়ে বেশি ১৪টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে নড়াইল-১ আসনে। মেহেরপুর-১ আসন ও খুলনা-৩ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ১২টি করে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনে সবচেয়ে কম দুটি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ এসব তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর ১৪ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। ২৫ ডিসেম্বর বিকাল পর্যন্ত বিভাগের ৩৬টি আসনে ২৪৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে মেহেরপুর-১ আসনে ১২ জন, মেহেরপুর-২ আসনে চার জন, কুষ্টিয়া-১ আসনে আট জন, কুষ্টিয়া-২ আসনে সাত জন, কুষ্টিয়া-৩ আসনে আট জন, কুষ্টিয়া-৪ আসনে আট জন, চুয়াডাঙ্গা-১ আসনে চার জন, চুয়াডাঙ্গা-২ আসনে দুজন, ঝিনাইদহ-১ আসনে ছয় জন, ঝিনাইদহ-২ আসনে চার জন, ঝিনাইদহ-৩ আসনে তিন জন, ঝিনাইদহ-৪ আসনে নয় জন, যশোর-১ আসনে ছয় জন, যশোর-২ আসনে ১১ জন, যশোর-৩ আসনে চার জন, যশোর-৪ আসনে ১১ জন, যশোর-৫ আসনে নয় জন, যশোর-৬ আসনে চার জন, মাগুরা-১ আসনে নয় জন, মাগুরা-২ আসনে সাত জন, নড়াইল-১ আসনে ১৪ জন, নড়াইল-২ আসনে সাত জন, বাগেরহাট-১ আসনে নয় জন, বাগেরহাট-২ আসনে ছয় জন, বাগেরহাট-৩ আসনে সাত জন, বাগেরহাট-৪ আসনে আট জন, খুলনা-১ আসনে পাঁচ জন, খুলনা-২ আসনে পাঁচ জন, খুলনা-৩ আসনে ১২ জন, খুলনা-৪ আসনে ছয় জন, খুলনা-৫ আসনে সাত জন, খুলনা-৬ আসনে চার জন, সাতক্ষীরা-১ আসনে পাঁচ জন, সাতক্ষীরা-২ আসনে ছয় জন, সাতক্ষীরা-৩ আসনে তিন জন এবং সাতক্ষীরা-৪ আসনে ছয় জন।’