মামদানির অভিষেক

নতুন বছর, নতুন নিউইয়র্ক, নতুন মেয়র

আপলোড সময় : ০১-০১-২০২৬ , আপডেট সময় : ০১-০১-২০২৬
নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্ক পাচ্ছে নতুন মেয়র। বুধবার (৩১ ডিসেম্বর) রাত পেরিয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দায়িত্ব নিচ্ছেন জোহরান মামদানি। ৮০ লাখ মানুষের এই শহরে কেউ আশা নিয়ে, কেউ শঙ্কা নিয়ে তাকিয়ে আছেন এই ক্যারিশম্যাটিক নেতার দিকে, যাকে অনেকেই ভবিষ্যৎ নিউইয়র্কের জন্য ব্যবস্থা ভাঙার মেয়র হিসেবে দেখছেন।
 
ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মামদানির দায়িত্ব গ্রহণের প্রথম দিনের সূচিতে প্রতিফলিত হয়েছে তার রাজনীতি ও অগ্রাধিকার। তবে একই সঙ্গে আগের মেয়রদের রীতি থেকেও খুব একটা বিচ্যুতি নেই। রাত ১২টায় একটি সংক্ষিপ্ত ও আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠান এবং দুপুরে অপেক্ষাকৃত বড় ও উৎসবমুখর অভিষেক আয়োজন রাখা হয়েছে।
 
 
নিউইয়র্কের আইন অনুযায়ী, নির্বাচনের পরবর্তী বছরের ১ জানুয়ারি থেকেই মেয়রের চার বছরের মেয়াদ শুরু হয়। শহরের ক্ষমতা হস্তান্তর নিয়ে যেন কোনো ধরনের বিভ্রান্তি না থাকে, সে জন্যই মধ্যরাতে ছোট পরিসরে শপথ নেওয়ার রীতি চালু রয়েছে। এবার মামদানি মধ্যরাতের শপথের স্থান হিসেবে বেছে নিয়েছেন ‘ওল্ড সিটি হল’ সাবওয়ে স্টেশন। গত শতাব্দীর মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে যাওয়া এই স্টেশনটি বছরে মাত্র কয়েকবার গাইডেড ট্যুরের মাধ্যমে সাধারণ মানুষের জন্য খোলা হয়।

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :