ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলা ও দেশটির নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় আকারের হামলা চালিয়েছে।
ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, এই অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে’।
এর আগে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশেই ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় হামলা হয়েছে।
কারাকাসে বিস্ফোরণ ও বিমান চলাচলের খবর ট্রাম্প প্রশাসন অবগত বলেও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণ এবং বিমানের খবর সম্পর্কে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অবগত।
কারাকাসের দক্ষিণ দিকে ভেনেজুয়েলার সেনাবাহিনীর প্রধান ঘাঁটি ফরচুনা অবস্থিত। বিস্ফোরণের অধিকাংশ শব্দ এসেছে সেখান থেকেই। আলজাজিরার প্রতিনিধি লুসিয়া নিউমান জানিয়েছেন, ফরচুনার ভেতরে ও আশপাশের এলাকায় গতকাল শেষ রাত এবং আজ ভোরবেলায় সিরিজ বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পর থেকে ফরচুনা ও আশপাশের এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে।