আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী

আপলোড সময় : ১১-০১-২০২৬ , আপডেট সময় : ১১-০১-২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর গতকাল থেকে আবেদনের শুনানি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। এই শুনানির দ্বিতীয় দিন শেষে মোট ৭০ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে মঞ্জুর হয়েছে ৫৮ জনের এবং না মঞ্জুর হয়েছে ৭ জন প্রার্থীর আপিল। এ ছাড়া ৬ জন প্রার্থীর আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে কমিশন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের শুনানি শেষে নির্বাচন কমিশনে (ইসি) এই সিদ্ধান্ত জানানো হয়। 


রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়। ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, দ্বিতীয় দিনে মোট ৭০টি আপিল নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৫৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে ৭টি আবেদন না-মঞ্জুর হয়েছে এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। 

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :