ড. বদিউল আলম মজুমদার

‘মব আগেও ছিল, আমি নিজে আক্রান্ত হয়েছি— কিন্তু মিডিয়ায় গুরুত্ব পায়নি’

আপলোড সময় : ১৩-০১-২০২৬ , আপডেট সময় : ১৩-০১-২০২৬
দেশে মব বা বিশৃঙ্খল জনতার আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা নতুন কোনো বিষয় নয় বরং অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে এবং তিনি নিজেও এর শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তার মতে, বিগত সময়ে মব জাস্টিসের মতো ঘটনাগুলো ঘটলেও তখনকার গণমাধ্যমে তা যথাযথ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়নি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক এক বিভাগীয় সংলাপে এসব কথা বলেন তিনি। দেশে সাম্প্রতিক সময়ে দেশে মব জাস্টিস নিয়ে আলোচনার প্রেক্ষাপটে ড. বদিউল আলম মজুমদার বলেন, “মব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং মবের অবসান হওয়া দরকার। যত দ্রুত এর অবসান হয়, ততই দেশের জন্য মঙ্গল।” 


এসময় তিনি আক্ষেপের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘ফ্যাসিবাদী শাসনামলে আমার নিজের বাড়িতেও হামলা হয়েছে। তখন মব ঘটিয়ে নানাভাবে আমাকে হেনস্তা করা হয়েছে।’ 

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :