জনগণের সম্পদে হাত দেওয়া হবে না: জামায়াত আমির

আপলোড সময় : ০১-০২-২০২৬ , আপডেট সময় : ০১-০২-২০২৬
জনগণের সম্পদে কখনো হাত দেওয়া হবে না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দুর্নীতি জামায়াতের চরিত্র ও খাসলতের সঙ্গে যায় না।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তর কাফরুল ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাইশটেকি কবরস্থান মসজিদের সামনে থেকে ঢাকা-১৫ সংসদীয় আসনে আয়োজিত গণসংযোগ ও মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, জনগণের যে আমানত লুণ্ঠিত হয়েছে, তা তাদের কাছে ফিরিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব।
আমরা জনগণের সম্পদ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, আমাদের কথাবার্তায় যদি কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর ওয়াস্তে আমাদের ক্ষমার চোখে দেখবেন। আমরা যেন নিষ্ঠার সঙ্গে জনগণের জন্য কাজ করতে পারি-আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। একইসঙ্গে তিনি জানান, জামায়াতে ইসলামী কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায় না।

গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য মোবারক হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কাফরুল দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মো. আবু নাহিদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও দায়িত্বশীল নেতারা।

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :