রোজার প্রথম দিনেই চকবাজারের ইফতারির স্বাদ নিতে ভিড়

আপলোড সময় : ১৯-০২-২০২৬ , আপডেট সময় : ১৯-০২-২০২৬
রমজানের প্রথম দিনেই জমজমাট হয়ে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি বাজার। প্রতি বছর রমজান এলেই ইফতারের স্বাদ নিতে এখানে ছুটে আসেন নানা প্রান্তের মানুষ। ইফতারিতে স্বাদ ও বৈচিত্র্যে ৪০০ বছরের পুরোনো এ বাজার এখনো রোজাদারদের অন্যতম আকর্ষণ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে চকবাজারের সার্কুলার রোডে গিয়ে দেখা যায়, জোহরের নামাজের পরেই ইফতারির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। হাঁক-ডাকে জমজমাট হয়ে উঠেছে পুরো এলাকা। ক্রেতারাও ভিড় জমাচ্ছেন দুপুর থেকেই। ইফতারের সময় যতোই গড়াচ্ছে, ক্রেতার সংখ্যাও বাড়ছে।

সাধারণ পাড়া মহল্লায় ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু ইফতারির দৈনিক উপকরণ হিসেবে বিক্রি হয়ে থাকলেও চকবাজারের ইফতারি বাজার কিছুটা আলাদা। এখানকার ‘বড় বাপের পোলায় খায়’ যেমন বিখ্যাত, তেমনি রসনা বাড়াতে জুড়ি নেই প্রায় ১০০ রকম ইফতারির আইটেমেরও।

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :